1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি

কমলগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৯১৬৮ লিটার তেল জব্দ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২

রাজু দত্ত, কমলগঞ্জ ( মৌলভীবাজার )প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরে অবৈধভাবে মজুদ করা পূর্বের দামের ৯১৬৮ লিটার সোয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের কাছ থেকে তাৎক্ষনিক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযান পরিচালনা করেন শনিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় এ সব ভোজ্য তেল জব্দ ও জরিমানা আদায় করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমীনের নেতৃত্বে র‍্যাব-৯ এর সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স সালাউদ্দিন স্টোরে অবৈধভাবে মজুদ করা পূর্বের দামের ৯১৬৮ লিটার সোয়াবিন তেল পাওয়া যায়। মজুতকৃত তেলগুলোর বোতলে আগের মূল্য লেখা রয়েছে। পরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধভাবে মজুতের দায়ের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স সালাউদ্দিন স্টোরের মালিক সালাউদ্দিনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৯১৬৮ লিটার সয়াবিন উপস্থিত জনসাধারণের মধ্যে বোতলের গায়ের মূল্যে বিক্রি করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :