1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

কালিয়াকৈরে নৌকার প্রার্থীর প্রতিবাদ সভা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১


এইচ এম সৌরভঃ
গাজীপুর কালিয়াকৈরে আটাবহ ইউনিয়নে প্রতিবাদ সভা করেছেন নৌকার মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে এম ইব্রাহিম খালেদ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উপজেলার গোসত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

সদ্য ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদ থেকে বহিষ্কৃত ও বিদ্রোহী প্রার্থী এম এ আলীমের বিরুদ্ধে নৌকার কর্মীদের উপর হামলা ও অফিস ভাংচুরের অভিযোগে এ প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিদ্রোহী প্রার্থী আলীম যে নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে এবং যে দুঃসাহস দেখিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বক্তারা বলেন, যে কোন মূল্যে আগামী ২৮ তারিখ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। কারন নৌকা হচ্ছে আওয়ামীলীগের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতীক। অতএব, নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার নির্দেশও দেন বক্তারা। এসময় বক্তারা আরও বলেন, সুশৃঙ্খলভাবে জনগনের কাছে ভোট প্রার্থনা করতে হবে ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ভোটের মাঠে কাজ করে যেতে হবে, যাতে নৌকার বিজয় সুনিশ্চিত হয়।

জেলা পরিষদের সদস্য ফালাক হোসেন মৃধার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বেলায়েত হোসেন বাবু, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা যুবলীগের আহবায়ক সদস্য সঞ্জয় কুমার সাহা বাপ্পী, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি লিয়াম মাহমুদ বাদশা, সাধারণ সম্পাদক রাকিব হাসান মৃধা ও গিয়াস উদ্দিন কাজল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :