1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

কাশিমপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

এইচ এম সৌরভঃ গাজীপুর মহানগরীর কাশিমপুর ৩নং ওয়ার্ডে সাধারণ জনগণ ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন ওয়ার্ড কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা ।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে পূর্ব এনায়েতপুর সবুজ কানন এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় সাধারণ জনগণ ও এলাকাবাসীর সাথে মহানগরীর ৩নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যা ও জনদুর্ভোগের নানা বিষয় নিয়ে আলোচনা করেন এই কাউন্সিলর।

সভায় মোঃ এমারত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ এখন অনেক এগিয়ে গেছে। গাজীপুর মহানগরীর প্রায় সব এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এরই ধারাবাহিকতায় কাশিমপুরের ৩নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তাঘাট, স্কুল-কলেজ ও মসজিদ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে। এগুলো সবই প্রধানমন্ত্রীর অবদান। তবে কিছু রাস্তা ও রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থার কাজ বাকি আছে। সেগুলো আগামী ছয় মাসের মধ্যেই শেষ হবে বলে জানান তিনি।

এসময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সভাপতি আয়ুব আলী, আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ মিয়া, সেচ্ছাসেবলীগ নেতা মনির হোসেন মাস্টার, যুবলীগ নেতা মনির হোসেন, মিজানুর রহমান মুন্সী, ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সভাপতি আরিফ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক রওশন আলী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম,ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু ও ইসতিয়াক মাহমুদ আসিফ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :