1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

কুয়াকাটায় আত্মসমর্পণ করলেন ঢাকা জেলা যুবলীগের আহবায়ক জিএস মিজান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:ঢাকা জেলা যুবলীগের আহবায়ক ও সাভার কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মো. মিজানুর রহমান ওরফে জিএস মিজান পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি সাভার মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার এজাহারভুক্ত আসামী। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। এর আগে একইদিন বিকেল ৩টায় থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন।

মিজানুর রহমান সাভার পৌরসভার তালবাগ এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মিজানুর রহমান নামের ওই ব্যক্তি কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে আমাদের কাছে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে আমরা জানতে পারি তিনি ঢাকা জেলা যুবলীগের আহবায়ক এবং তার বিরুদ্ধে সাভার মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭টি হত্যা মামলা দায়ের হয়েছে। সেসব মামলাতে তাকে গ্রেফতার দেখিয়ে সাভার মডেল থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :