1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

কেকের প্যাকেট থেকে ১১’শ পিস ইয়াবা উদ্ধার ; আটক-১

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

সাভার প্রতিনিধি : মাদক কারবারীদের দৌরাত্ব যেনো থামছেই না। ঢাকার সাভারে অভিনব কায়দায় কেকের প্যাকেটে করে এ্যামফিটামিন বা ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় আব্দুল্লাহ আল মামুন (৩৮) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শনিবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ চৌকশ পুলিশ কর্মকর্তা এসআই হারুন অর রশীদ।

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সি অ্যান্ড বি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার আব্দুল্লাহ আল মামুনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গান্দি দেত্তপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত কলিম উদ্দিন।

এ ব্যাপারে সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ কালবেলাকে জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজ সংলগ্ন সড়কে ডিউটি প্রদানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সি অ্যান্ড বি এলাকায় মাদক বেচাকেনা করছে একটি চক্র। পরে পুলিশের একটি টিম সেখানে অভিযানে চালিয়ে মামুন নামে এক মাদক কারবারিকে আটক করে। পরে তাকে তল্লাশি করে ড্যান কেকের প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১ হাজার ১০০টি এ্যামফিটামিন বা কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুনের সঙ্গে থাকা সুজন নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।

তিনি আরও জানান, গ্রেফতার মামুনের নামে টাঙ্গাইলের বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে মাদক এনে সাভারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। শনিবার সকালে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি তার সঙ্গে পলাতক সুজন নামে অপর আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

মাদক কারবারিদের আতঙ্ক হিসেবে খ্যাত পুলিশের চৌকস অফিসার এসআই হারুন অর রশিদ সাভারে যোগদানের পর থেকে মাদক কারবারিদের দৌরাত্ম কিছুটা কমেছে বলে বলছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :