1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে গুলি করলেন যুবলীগ নেতা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫


নিজস্ব প্রতিনিধি
: সাভারের আশুলিয়ায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় শাহীন (২৬) নামে এক স্বেচ্ছাসেবক দলের কর্মীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। ঘটনার পর ওই যুবলীগ নেতা পলাতক রয়েছেন। আহত শাহীনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকায় এ গুলির ঘটনা ঘটে।আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী শাহীন নীলফামারী জেলার ডিমলা থানার নাউতারা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান মাস্টারের বাড়ির ভাড়াটিয়া।

 

অভিযুক্ত যুবলীগ নেতার নাম আশিক। তিনি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও ইয়ারপুর ইউনিয়নের সোহরাব হোসেনের ছেলে।তবে আশুলিয়া থানা কিংবা ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের কারও বক্তব্য না পাওয়ায় আশিকের পদের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে আশিক ও তার সহযোগীদের আটক করতে অভিযানে নেমেছে পুলিশ।  

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতা আশিক ও স্বেচ্ছাসেবক দলের কর্মী শাহীনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এসময় শাহীনকে লক্ষ্য করে গুলি ছুড়েন আশিক। পরে গুলিবিদ্ধ অবস্থায় শাহীনকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করে দেন।

এ ব্যাপারে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিল্লুর রহমান মাস্টার বলেন, আমি কর্মস্থলে ছিলাম। সেখান থেকে খবর পেয়েছি শাহীনকে গুলি করেছেন আশিক। যতদূর শুনেছি শাহীন একটি ছোট দোকান পরিচালনা করে আসছিল। দোকানে বিক্রির জন্য সিগারেট আনতে যাওয়ার সময় তার কাছে চাঁদা দাবি করেন আশিক ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় শাহীনকে গুলি করেন আশিক। শাহিন চাঁদার বিষয়টি আগেও আমাকে জানিয়েছিলেন। কিন্তু তিনি ছোট দোকানদার, তার কাছে চাঁদা চাওয়ার বিষয়টি আমি গুরুত্ব দিইনি।  

ঝুট ব্যবসা দখল সংক্রান্ত ঘটনার জেরে গুলি করা হয়েছে এমন ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন, ঝুট সংক্রান্ত কোনো ঘটনা নয়। দাবিকৃত চাঁদা না দেওয়ায় শাহীনকে গুলি করেছেন আশিক।

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে ওসি তদন্তসহ একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :