1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর সাভারে আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ জাকির জেলার শ্রেষ্ঠ এসআই ১৬ বছর দখলে থাকা সরকারি কর্মচারির জমি জোরপূর্বক দখলের চেষ্টা, কিসমত গুনটিতে উত্তেজনা আত্রাই ধর্ষণ মামলায় আ.লীগ নেতা নাজিমুদ্দিন গ্রেপ্তার সরকারি সম্পদ চুরির অভিযোগে সংবাদ প্রকাশ,দুই সাংবাদিকসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ইনকিলাবে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য সহকারী হাবিবুর রহমানের বদলি

ছাত্রদলের কমিটিতে বিবাহিত ও ছাত্রলীগকর্মী!

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

সাভার প্রতিনিধি:
সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে উঠেছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, সদ্যঘোষিত এ কমিটিতে স্থান পেয়েছেন একজন বিবাহিত ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মী।
জানা যায়, গত ১৭ মে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের স্বাক্ষরে ২৪ সদস্যবিশিষ্ট সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির সাধারণ সম্পাদক পদে আল মমিন আকন ও সহ-সভাপতি পদে মারুফ হাসানের নাম আসায় শুরু হয় সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল মমিন আকন বিবাহিত হলেও বিষয়টি গোপন রেখে কমিটিতে পদ বাগিয়ে নিয়েছেন। অন্যদিকে সহ-সভাপতি মারুফ হাসানকে আগে সাভার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। মারুফের পরিবারও দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা যায়।
বিষয়টি জানতে আল মমিন আকনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে মারুফ হাসান দাবি করেন, “ছবিটি ছয় বছর আগের। তখন আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না। ডাক পেলে সবার সঙ্গেই যেতাম। গত পাঁচ বছর ধরে আমি বিএনপির রাজনীতিতে যুক্ত।”

জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, কালবেলাকে বলেন, “স্থানীয় নেতাদের সুপারিশে আমরা কমিটি দিয়েছি। কমিটি ঘোষণার পর এসব তথ্য জানা গেছে। কেউ পরিচয় গোপন করে প্রতারণার মাধ্যমে পদ নিয়ে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে কমিটি থেকেও বহিষ্কার করা হবে।”
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, এ ধরনের অনুপ্রবেশ ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করছে। বিষয়টি তদন্ত করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :