1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জাহানকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:ঢাকার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার দুপুরে সাভারের আশুলিয়া থানার ইসলাম নগর এলাকার একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামীকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন জাহান তার স্বামীর সঙ্গে কয়েক মাস আগে আশুলিয়ার ইসলাম নগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। রবিবার দুপুরের দিকে বাসার ভেতর থেকে চিৎকার শুনে স্থানীয় লোকজন বিষয়টি টের পান। পরে বাসার ভেতরে ঢুকে শারমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শারমিনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

ঘটনার পরপরই পুলিশ সন্দেহভাজন হিসেবে তার স্বামীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা ব্যক্তিগত কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :