1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত দলের হানা, অস্ত্রসহ আত্মসমর্পণ-০৩

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেয়া ৩ ডাকাতকে আটক করা হয়েছে।যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা আত্মসমর্পণ করেন। এ সময় তাদের কাজ থেকে ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় । আটকের পরে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।
এ সময় উদ্ধার হয়েছে ব্যাংকে ডাকাতের কাছে  জিম্মি হওয়া কর্মকর্তা,কর্মচারী, গ্রাহক।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে সাংবাদিকদের র‍্যাব-১০ এর অধিনায়ক খলিলুর রহমান জানান, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কোন প্রকার লুটপাটের ঘটনা ঘটেনি।

এ সময় র‍্যাবের কর্মকর্তা আরো বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ছিলেন। বাইরে ওদের লোক ছিল। আটক হওয়া ৩ জনের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে বলে জানান তিনি।

বেলা ২টার দিকে ব্যাংকটিতে ডাকাতদল হানা দেয়। ভবনটির দ্বিতীয় তলায় ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ও দারোয়ান ডাকাতদের উপস্থিতি টের পায়। তখন ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। অন্যদিকে ব্যাংকের মধ্যে থাকা কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে রাখেন ডাকাতরা।

খবর পেয়ে যৌথবাহিনী উপস্থিত হয়ে ব্যাংকটি ঘিরে রাখে।পরে ডাকাতদের আত্মসমর্পণ করার আহ্বান জানায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :