1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিন – মোহাম্মদ আইয়ুব খান 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

রাউফুর রহমান পরাগ : আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। আজ বৃহস্পতিবার (২১/০৮/২৫ ইং) বিকেলে আশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার সময় এ আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি অপশক্তি বিভিন্ন প্রকার বিভ্রান্তি মূলক তথ্য ও কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। বিএনপি’র প্রতিটি নেতাকর্মীকে সতর্ক দৃষ্টি রেখে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপিকে জয়ী করতে মানুষের কাছে গিয়ে জনাব তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে অবহিত করতে হবে।মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :