1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

রাউফুর রহমান পরাগ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সুখী ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। এছাড়াও তিনি আরো বলেন, বাংলার জনগণের ঐক্যবদ্ধতা বিএনপির মূল শক্তি, এই শক্তি আগামীতে সুন্দর ও সুখী বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় অবদান রাখবে। আজ মঙ্গলবার ( ২৩/০৯/২৫ ইং) বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমতলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই  মন্তব্য করেন তিনি। এ সময় মোহাম্মদ আইয়ুব খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান। শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়ার যুগ্ন সম্পাদক মেহফুজুল আলম সাগর, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ দপ্তর সম্পাদক ইশতিয়াক এনাম ভূইয়া তানিম, ঢাকা জেলা যুবদলের সাবেক সদস্য সেলিম, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ শওকত হোসেন, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সামছুদ্দোহা খান এরশাদ, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি ওসমান গনি, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব,যুগ্ন আহবায়ক রবিন সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :