1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
বিএনপি ক্ষমতায় এলে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণায় সালাউদ্দিন বাবু সাভার বেদে পল্লীতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩ গ্রীন টেলিভিশনে সংবাদ প্রচারের পর অসহায় রাহেলার পাশে আত্রাই উপজেলা প্রশাসন বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানিতে বিশ্বস্ততার প্রতীক ‘রেনেসাঁস ওভারসিজ’ সাভারে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা খোরশেদ আলম ; তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ আত্রাই প্রশাসনের ‘নাকের ডগায়’ দাপিয়ে বেড়াচ্ছেন আ’লীগ নেতা নাজিমুদ্দিন: জনমনে তীব্র ক্ষোভ ভবঘুরের আড়ালে নরপিশাচ: সাভারে ‘সাইকো সম্রাট’-এর নৃশংসতার অবসান আত্রাই মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের: ঘাতক চালক পলাতক আমার স্কুল ক্রীড়া চক্র ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পলাশবাড়ী উদয়ন সংঘ নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে সাভারে মহাসড়ক ও সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

রাউফুর রহমান পরাগ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সুখী ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। এছাড়াও তিনি আরো বলেন, বাংলার জনগণের ঐক্যবদ্ধতা বিএনপির মূল শক্তি, এই শক্তি আগামীতে সুন্দর ও সুখী বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় অবদান রাখবে। আজ শুক্রবার ( ২৬/০৯/২৫ ইং) বিকেলে আশুলিয়ার পাথালিয়া  ইউনিয়নের ৩নং ওয়ার্ড মজিবুর মাতব্বর স্কুল মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই  মন্তব্য করেন তিনি। এ সময় মোহাম্মদ আইয়ুব খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান। পাথালিয়া ইউনিয়ন বিএনপির প্রবিন নেতা ফয়জুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম ,ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোস্তফা সরদার, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সাধারন সম্পাদক মজিবর রহমান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়ার যুগ্ন সম্পাদক মেহফুজুল আলম সাগর, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ দপ্তর সম্পাদক ইশতিয়াক এনাম ভূইয়া তানিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা জহরুল ইসলাম জহির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান হাফিজ সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :