1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ হবে সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র — রাশেদুল আহসান রাশেদ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

হুমায়ুন কবির,সাভার :
ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদের নেতৃত্বে ঢাকা-১৯ আসনে ব্যাপক গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়। এতে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং পরিবর্তনের আন্দোলনে শরিক হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাশেদুল আহসান রাশেদ বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। জনগণের ভোটাধিকার ফিরবে, দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটবে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত হবে। সাধারণ মানুষ আইনের সুরক্ষা পাবে এবং বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। এ ৩১ দফা শুধু রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয়, বরং সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা।
রাশেদুল আহসান রাশেদ দৃঢ় কণ্ঠে বলেন, “আজ দেশের মানুষ পরিবর্তন চায়, শান্তি, নিরাপত্তা ও অগ্রগতির নিশ্চয়তা চায়। বিএনপি সেই পরিবর্তনের দায়িত্ব নিতে প্রস্তুত। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে থাকতে হবে এবং তারেক রহমানের নির্দেশিত পথে এগিয়ে যেতে হবে। এ আন্দোলন শুধু বিএনপির নয়, এটি গণতন্ত্রপ্রেমী সকল মানুষের।”

পথসভায় আরও বক্তব্য রাখেন—
মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, সাভার থানা বিএনপি
মোঃ হাসিবুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদল,এডভোকেট আনোয়ার হোসেন খান, সাবেক আইন বিষয়ক সম্পাদক, সাভার পৌর বিএনপি,মোঃ সুবহানিয়া মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাভার পৌর যুবদল,ইমদাদুল হক বাবু, সাবেক সভাপতি, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল,রাকিব খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা ছাত্রদল,আল শাহরিয়ার নাদিম, সাংগঠনিক সম্পাদক, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটি,তারেক মোঃ শাহরিয়ার ইসলাম ড্রিম, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা জেলা।
কর্মসূচিতে নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সাভারজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :