1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় আলোচনা সভা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

রাউফুর রহমান পরাগ : আজ শুক্রবার (১২/০৯/২৫ ইং) বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি ঈদগাহ মাঠে আশুলিয়া থানা বিএনপি’র উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। এছাড়াও উক্ত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল বাসেদ দেওয়ান, মোহাম্মদ আতাউর রহমান আতাল ও ঢাকা জেলা যুবদল নেতা শাওন সরকার। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিএনপি’র বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ – আল মামুন (বাবুল)।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :