1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার অভিযোগ: আহত সাংবাদিক, হাইকোর্টে রিট আশুলিয়ায় জিয়ার শাহাদাতবার্ষিকী পালন রক্তের সংকটে ভরসা ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’, হাজারো মানুষের জীবন রক্ষায় তরুণদের উদ্যোগ আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৮০০ কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

জহির সিকদার,ব্রাহ্মনবাড়িয়া
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গণ্যমান্য ব্যক্তিবর্গের জন্য উপহার হিসেবে আম্রপালিসহ বিভিন্ন জাতের ৮০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর পৌনে ১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৬০টি কাগজের কার্টুনে করে আমগুলো ত্রিপুরায় পাঠানো হয়।
আখাউড়া স্থলবন্দরের শূণ্যরেখায় আমগুলো গ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ।সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী রাজীব উদ্দিন ভূইয়া বলেন
আমগুলো পাঠানোর ক্ষেত্রে আখাউড়া স্থলবন্দরের সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল কাস্টমসসহ সকল কার্যক্রম সম্পন্ন করেছে।
এ বিষয়ে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান, প্রতিবছরই প্রধানমন্ত্রী এমন উপহার পাঠিয়ে থাকেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আত্মিক সম্পর্কেরই নিদর্শন এটি। তিনি আরও জানান. আমি আমগুলো ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও গণ্যমান্যদের কাছে পৌঁছে দেব তিনি।
এর আগে গতকাল রোববার রাতে আমবোঝাই পিকআপ ভ্যান আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছে।
আমগুলো সহকারী হাইকমিশনার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্যের গণমান্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :