1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

থার্টিফার্স্ট নাইটে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে গুলি, সন্ত্রাসী মোশা গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:চাঁদার দাবিতে থার্টিফার্স্ট নাইটে রমজান আলী(৪৪) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে গুলির ঘটনায় সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ
শনিবার (৪ ডিসেম্বর) রাতে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশ জালাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এরআগে সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোশাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন মোশা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার মৃত শাহজাহান বেপারীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ জানায়, রমজান আলী র্দীঘ দিন যাবত সাভারের হেমায়েতপুর এলাকা ব্যবসা করে আসছে। সেই ব্যবসায়ীর কাছে সন্ত্রাসী মোশা চাঁদা দাবি করে। কিন্তু ব্যবসায়ী রমজান দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় থার্টিফার্স্ট নাইটে ব্যবসায়ীকে অপহরণ করে। পরে হেমায়েপুরের গ্রীণ সিটি এলাকায় ব্যবসায়ীকে নিয়ে গিয়ে বৈদ্যুতিক খাম্বার সঙ্গে বেঁধে মারধর করে ও মোশা হাতে থাকা পিস্তল দিয়ে ব্যবসায়ীকে ডান পায়ে গুলি করে।
এঘটনায় ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন বলেন,থার্টিফাস্টের রাতে ব্যবসায়ীকে চাঁদার দাবিতে তুলে নিয়ে গিয়ে গুলির ঘটনায় সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় ব্যবহৃত অবৈধ আগ্নেঅস্ত্রটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :