1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নাশকতা মামলায় শ্রমিকলীগের সভাপতি বিপ্লব গ্রেফতার আত্রাই প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবক আটক,চেয়ারম্যানের বিরুদ্ধে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সন্তানদের সব জমিজমা লিখে দিয়েও বাড়িতে ঠাঁই হলো না বৃদ্ধা মায়ের! ন্যায়বিচারের আশায় থানায় আসলেন অসহায় মা উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার অভিযোগ: আহত সাংবাদিক, হাইকোর্টে রিট আশুলিয়ায় জিয়ার শাহাদাতবার্ষিকী পালন রক্তের সংকটে ভরসা ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’, হাজারো মানুষের জীবন রক্ষায় তরুণদের উদ্যোগ আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ধর্ষণ মামলা তুলে নিতে আসামীপক্ষের হুমকি,প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:ঢাকার সাভারে স্কুল শিক্ষকের বিরুদ্ধে দায়েরকৃত শিক্ষার্থীকে ধর্ষণ মামলা প্রত্যাহারের জন্য বাদীকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী ও ভুক্তভোগী ওই শিক্ষার্থী মা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এসময় মামলার বাদী ও ভুক্তভোগী মা সাংবাদিকদের বলেন, আমার ৬ বছর বয়সী ছোট মেয়ে সাভারের রাজাশন এলাকার বর্ণমালা আদর্শ স্কুলে নার্সারিতে পড়ে। গত ৮ জুলাই সকালে আমার মেয়ে স্কুলে যায় পরে ছুটির পর আমি স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে তাকে খুজে না পেলে তার সহপাঠীদের জিজ্ঞেস করে জানতে পারি অভিযুক্ত ইব্রাহিম স্যার আমার মেয়েকে একটি রুমে নিয়ে গেছে। পরে আমার মেয়ের সহপাঠীদের নিয়ে তাকে খুজতে থাকি একপর্যায়ে স্কুলের বাইরের একটি হোটেলে গিয়ে দেখতে পাই অভিযুক্ত ইব্রাহিম নাস্তা করতেছে আর আমার মেয়ে তার পাশে দাড়িয়ে কান্না করছে পরে আমি ইব্রাহিম স্যারকে এ ব্যপারে জিজ্ঞেস করলে সে আমাকে নানান উল্টাপাল্টা কথা শুনায়। পরে আমি আমার মেয়েকে নিয়ে বাসায় ফিরে দেখতে পাই আমার মেয়ের গাল,গলা ও বুকে কামড়ের দাগ পরে আমি আমার মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ইব্রাহিম স্যার তাকে একটি রুমে আটকে রেখে জোরপূর্বক মুখে স্কচটেপ লাগিয়ে ধর্ষণ করেছে এবং ধর্ষণ শেষে বাথরুমে নিয়ে তার শরীর ধুঁয়ে দিয়েছে। পরে আমি আমার মেয়েকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রেফার্ড করে। সেখানে চিকিৎসকরা ধর্ষণের আলামত প্রমাণ পেলে ১১ জুলাই আমি সাভার মডেল থানায় অভিযুক্ত ইব্রাহিমের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করি। সেই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। কিন্তু এরপর থেকে আসামীর স্বজন এবং বর্ণমালা স্কুলের প্রধান শিক্ষক আমাকে এবং আমার স্বামীকে মামলা তুলে নিতে নানান ভয়ভীতি দেখায় ও হুমকি দেয়। এ বিষয়ে আমি গত ৫ অক্টোবর সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, মামলার বাদীকে হুমকি দেয়ার বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :