1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল আত্রাই নির্বাচনী আচরণবিধি নিশ্চিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সাভারে বকেয়া বেতন নিয়ে উত্তেজনা: শ্রমিকদের রাতভর অবস্থান, কর্মকর্তাদের অবরুদ্ধের অভিযোগ খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাভারে দোয়া মাহফিল অনুষ্ঠিত কপিলমুনিতে নকশা পরিবর্তন করে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির আকুতিতে ধামসোনা ইউনিয়নে অশ্রুভেজা দোয়া মাহফিল আশুলিয়ায় জুট ব্যবসা না দেওয়ায় গার্মেন্টস কর্মকর্তাকে অপহরণের অভিযোগ দোয়া মাহফিলে অশ্রুসিক্ত প্রার্থনা—বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় পবনারটেকে আয়োজন জয়পুরহাটে আন্দোলনে সক্রিয় শিক্ষক মাহবুবুর কে হঠাৎ প্রত্যন্ত অঞ্চলে বদলি আশুলিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ধামরাইয়ে গ্রামবাসীর গণ অর্থায়নে ছাত্রদল নেতাকে সংবর্ধনা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫

সাভার প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে গ্রামবাসীর উদ্যোগে ও গণ অর্থায়নে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেলে উপজেলার বালিয়া ইউনিয়নের খাগুটিয়া এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বালিয়া ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিএনপি ও ছাত্রদলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, স্থানীয়ভাবে প্রায় এক হাজারের বেশি মানুষ এতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ছোটবেলা থেকেই মেধাবী, সৎ ও ভদ্র স্বভাবের জন্য এলাকায় পরিচিত ছিলেন আরিফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়াশোনার পাশাপাশি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে বহু আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে তিনি নিপীড়ন ও কারাবরণও সহ্য করেছেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-দপ্তর সম্পাদক পদে মনোনয়ন তার ত্যাগ-তিতিক্ষার যথাযথ স্বীকৃতি।
বক্তারা আরও বলেন, আরিফ ধামরাই তথা বালিয়া ইউনিয়নের শিক্ষা ও সামাজিক উন্নয়নে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এই মূল্যায়ন শুধু দলের জন্য নয়, এলাকাবাসীর জন্যও গর্বের বিষয়। এজন্যই এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে এই বিরল সংবর্ধনার আয়োজন করা হয়।
ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন বলেন, “এই গ্রাম থেকেই সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের জন্ম। তার পরিবারের বিএনপির প্রতি অবদান অনস্বীকার্য। সেই ধারাবাহিকতায় এখন কেন্দ্রীয় ছাত্রদলে জায়গা করে নিয়েছেন আরিফ। আমরা তার সফলতা কামনা করি।”
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাকা জেলা উত্তর কমিটির সভাপতি তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা অলিউজ্জামান সোহেল, সজিব মজুমদার, এনামুল হক এনাম, মহিউদ্দিন রুবেল, তীতুমীর কলেজ ছাত্রদলের নেতা সানিউর রহমানসহ বহু নেতা-কর্মী।
সংবর্ধনা পেয়ে আরিফুল ইসলাম আরিফ বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা প্রচারে নিজেকে নিবেদিত রেখেছি। দল আমাকে মূল্যায়ন করেছে, এলাকাবাসী যে ভালোবাসা দেখিয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। এই অনুপ্রেরণা নিয়ে আগামীতে আরও দায়িত্ব নিয়ে কাজ করতে চাই।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :