1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন আত্রাই সংখ্যালঘুদের টার্গেট করে বিএনপি নেতাদের চাঁদাবাজি সাভারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কর্মপরিকল্পনা ‘মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম – এর বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত। আত্রাই পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা শেষ যাত্রার সঙ্গী সাদেক ফকির আর নেই, শোকে স্তব্ধ কলমা আত্রাই নদীর পানি বৃদ্ধি, কালিকাপুরের আটগ্রামে ভাঙনের শঙ্কা: ঝুঁকিতে ৬৫০০ বিঘা ধানক্ষেত আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর

ধামরাইয়ে শুরু হলো ‘নিরাপদ গরুর মেলা’

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩

জেলা প্রতিনিধি:
বিশ্বব্যাংক এডিপি এবং পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই এর সার্বিক ব্যবস্থাপনায় গ্রামীণ নারী ও পুরুষ প্রশিক্ষিত উদ্যোক্তাদের সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পালনকৃত নিরাপদ গরুর সমাহারে ঢাকার ধামরাইয়ের সূতিপাড়ায় সপ্তাহব্যাপী স্পর্শ নিরাপদ গরুর মেলা।

এসডিআইয়ের এসইপি প্রকল্পের আওতায় প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. আব্দুল হাকিমের ব্যবস্থাপনায় এসডিআই এফটিসি আইআরসি প্রাঙ্গনে আয়োজিত এ মেলা উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। সভাপতিত্ব করেন এসডিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক।

বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ-এর ডেপুটি প্রজেক্ট কোণ্ড অর্ডিনেটর (এসইপি) মো. জহিরুল হক ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ।

সংস্থার সিইও সামছুল হক জানান, গ্রামীন নারী ও পুরুষ উদ্যোক্তাদের আর্থিক স্বাবলম্বী করে তুলতে এবং ভোক্তাদের কাছে বিশ্ব মানের স্বাস্থ্য সম্মত নিরাপদ গরু পৌঁছে দিতে এসডিআই এই নিরাপদ গরুর মেলার আয়োজন করেছে।

তিনি আরো বলেন, গরুকে সম্পূর্ণ নিরাপদ স্বাস্থ্য সম্মত এবং গরুর গোশতের পুষ্টিমান সঠিক রাখার জন্য লালন পালন থেকে শুরু করে যেসব করনীয় বিষয়াদী রয়েছে তার উপরই প্রশিক্ষণ দেয়া হয়েছে এসব উদ্যোক্তাদের।

এক প্রসঙ্গে তিনি বলেন এ মেলা থেকে স্বাস্থ্য সম্মত পুষ্টিমান সম্মৃদ্ধ গরু অলনাইন ব্যাংকিং সেবার মাধ্য বিক্রি হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, সোহেলীয়া নাজনীন হক, প্রোগ্রাম অফিসার ইসমাইল হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক অভিজিৎ কুমার দেবনাথ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :