1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি আটক-১০

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার মান্দা উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হলে মোবাইলফোন ও ডিভাইস ব্যবহারের অভিযোগে ১০জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আটক পরীক্ষার্থীরা হলেন, রবিউল ইসলাম, মো. মিঠুন, সুলতান মাহমুদ, নাইমুর রহমান, মোস্তাফিজুর বিন আমিন, জারজিস আলম, ফজলে রাব্বী ম-ল, নুর আলম, জামাল উদ্দিন ও আব্দুল্লাহ সাইরাফি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, পরীক্ষা চলাকালীন সময় কক্ষের (হল) ভেতর মোবাইলফোন ও ডিভাইস ব্যবহারের অভিযোগে মান্দা মমিন শাহানা সরকারি কলেজ কেন্দ্র থেকে তিনজন, শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্র থেকে দুইজন ও মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্র থেকে পাঁচজন পরীক্ষার্থীকে আটক করা হয়।

পরে পৃথক ভ্রাম্যমান আদালতে রবিউল, জারজিস, জামাল ও আব্দুল্লাহ সাইরাফিকে ১০ দিন, মিঠুন, সুলতান ও ফজলে রাব্বীকে ১ মাস, নুর আলমকে ৭দিন এবং নাইমুর ও মোস্তাফিজুর বিন আমিনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, সাজাপ্রাপ্ত ১০ পরীক্ষার্থীকে মান্দা থানা পুলিশের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপে নওগাঁর মান্দা উপজেলার পাঁচটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে গত বছর (২০২৩ সাল) আত্রাই উপজেলার প্রাথমিক পরীক্ষায় জালিয়াতি মাধ্যমে মোটা অংকের টাকা ঘুষ দিয়ে পার-গুড়নই সরকারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকুরী হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার পাঁচুপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে তানজিলুর রহমান তানজিল এর বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে ও টনক নড়েনি স্থানীয় প্রশাসনের কর্তাবাবুদের সহ সংশ্লিষ্ট অধিদপ্তরের কারোই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :