1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির সাম্রাজ্য ফাঁস; সিন্ডিকেট, ঘুষ আর জাল দলিল—সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগের ঝড় আত্রাইয়ে হত্যা মামলার বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি: জামিন বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি রাণীনগর ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় র‍্যাবের জালে বন্দি আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব

নওগাঁ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে পরাজিত হয়ে বিজয়ী দলের ওপর হামলা আহত-১২

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বিজয়ী দলের উপর পরাজিত দলের শিক্ষার্থীদের (খেলোয়াড়) নৃশংস সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাণীনগর স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী—
দিনের খেলার মাঠে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ ৩–০ গোলে সায়েম উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। খেলার পর মাঠের উত্তেজনা শেষ না হতেই পরাজয়ের ক্ষোভ থেকেই সায়েম উদ্দিন মেমোরিয়াল কলেজের খেলোয়াড়রা পূর্ব পরিকল্পনা অনুযায়ী পথরোধ করে বিজয়ী দলের খেলোয়াড়দের উপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের খেলোয়াড়দের উপর একের পর এক আঘাত হানতে থাকে। এতে মোট ১২ জন খেলোয়াড় আহত হন, যার মধ্যে তানভীর, নিরব,শাওনের অবস্থা আশঙ্কাজনক।

সবচেয়ে গুরুতর আহত হন দলের ক্যাপ্টেন ও নওগাঁ ফুটবল উন্নয়ন ক্লাবের সদস্য তানভির ইসলাম জীবন। তাকে নওগাঁ সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সময় তিনটি ইজিবাইক ভাঙচুর, খেলোয়াড়দের ১২–১৩টি মোবাইল ফোন ছিনতাই, ক্যামেরা ও খেলাধুলার সরঞ্জাম লুটের অভিযোগও উঠেছে সায়েম উদ্দিন কলেজের শিক্ষার্থীদের (খেলোয়াড়) বিরুদ্ধে।

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। আহতদের পরিবার, সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে,এই নেক্কার জনক ঘটনার প্রতিবাদে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।উক্ত মানববন্ধন থেকে দোষীদের অতিদ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান উপস্থিত শিক্ষার্থীবৃন্দ এবং বক্তব্য ও শিক্ষকরা।

বিষয়টি নিয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ সালাউদ্দিন বলেন, গতকালের ঘটনা অন্তত লজ্জাজনক।খেলা হারজিত থাকবে তাই বলে এভাবে হামলা করা কতটা যৌক্তিক? আমরা আমাদের কলেজ প্রশাসনের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনী পদক্ষেপ গ্রহণ করবো।সেই সাথে এ ঘটনায় যারা আহত হয়েছে আমি সর্বক্ষণ তাদের খোঁজ খবর রাখছি এবং তাদের চিকিৎসা চলছে।

বিষয়টি নিয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিফাত হাসান,সাধারণ সম্পাদক সাজু মৃধা, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ রাহুল হোসেন সহ ছাত্রদলের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থাগ্রহণের দাবি জানানো হয়েছে।

সেই সাথে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষের সাথে মতবিনিময় করে এ ঘটনার সুষ্ঠু দাবি জানিয়েছেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন সহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়দের দাবি—ঘটনার পেছনে কিছু শিক্ষকের প্ররোচনাও থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :