1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

নওগাঁ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ২ নেতা বহিষ্কার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃতরা হলেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা বিএন পি’র সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরী।
গতকাল শনিবার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কর্মকান্ড বাঁধাগ্রস্থ করা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অবমাননা করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পত্নীতলা উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

সেই সাথে দলের স্থানীয় সকল নেতাকর্মীদের তাদের সঙ্গে সকল প্রকার যোগাযোগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নওগাঁ জেলা বিএনপির এক নেতা বলেন যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অপরাধ মূলক কাজের সাথে জড়াবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।আর এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :