1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য আবাদপুকুর হাটে যানজট নিরসনে ইউএনও’র উদ্যোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বস্তি ফিরল জনজীবনে

নওগাঁ-০৬ আসনের জনগণসহ দেশবাসীকে এমপি রেজুর ঈদুল ফিতরের শুভেচ্ছা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬

আবু সুলতান আহমেদ (আত্রাই) প্রতিনিধি:নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব এসএম রেজাউল ইসলাম রেজু।

ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের মাঝে যে আনন্দের বার্তা নিয়ে ঈদ আসে, তা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে। তিনি ধনী-গরিব ভেদাভেদ ভুলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

সংসদ সদস্য রেজু আরও বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, সংযম ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি বিশেষ অনুরোধ করেন।

তিনি বলেন, “আসুন আমরা ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলি।” দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

পরিশেষে তিনি নওগাঁ-০৬ আসনের আত্রাই ও রাণীনগর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সবার জীবনে ঈদের আনন্দ বয়ে আসুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :