1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১ মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার: রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের নওগাঁ সদর উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমে গতি আনতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘটিত এক চাঞ্চল্যকর ছুরিকাঘাতের ঘটনায় প্রধান আসামী মোঃ রেজাউল মন্ডল (৩২) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক নাটকীয় অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল পাওনাদার মো: রাকিবুল ইসলাম জনি (২৬),
পিতা মো. সহিম মন্ডল, গ্রাম : চকপাড়া আমরুল কসবা, টাকা চাইতে গেলে বিবাদী রেজাউল মন্ডল হঠাৎ ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আত্রাই থানায় একটি মামলা দায়ের করে। মামলার নম্বর- ১৪, তারিখ: ১৯/০৪/২০২৬; ধারা- ৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬, পেনাল কোড ১৮৬০ অনুযায়ী এজাহারে ১ নম্বর আসামী করা হয় মোঃ রেজাউল মন্ডলকে।

এবিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, ঘটনার পর থেকেই আসামী আত্মগোপনে ছিল। আজ (২২ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার একটি চৌকস টিম মালিপুকুর এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ উপস্থিতি টের পেয়ে রেজাউল মন্ডল পালিয়ে নিকটস্থ নদীতে ঝাঁপ দেয়। তবে পুলিশের ধাওয়া অব্যাহত থাকায় কিছুক্ষণের মধ্যেই তাকে সেখান থেকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :