1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘিরে গুরুতর অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্য আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ নিজ দলের নেতাদের হিংসা ও কোন্দলে দল ছাড়ছেন ত্যাগী কর্মীরা: রিফাত হাসান ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান নাজিমুদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে আবেদন আত্রাইয়ে ‘ধরাছোঁয়ার বাইরে’ আ.লীগ নেতা নাজিমুদ্দিন! ছাত্রদল নেতার বিরুদ্ধে দিলেন মামলা ভাকুর্তায় জমি নিয়ে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি বাবু-সম্পাদক হিমেল

পুরনো ঐতিহ্য ফেরাতে সাভারে সেলিম ফুটবল একাডেমি উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

সাভার প্রতিনিধি :
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানে ঢাকার সাভারের কলমা এলাকায় সেলিম ফুটবল একাডেমি নামে একটি ক্রীড়া সংগঠনের জার্সি উন্মোচন ও উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে সাভার ইউনিয়নের কলমা ওয়াজ আলী স্কুল মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাইদ হাসান কানন এ একাডেমির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সাভার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন, মো. সোহেল রানা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কারিগরি বিভাগের সমন্বয়কারী মাহবুব আলম পলো, সাভার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী পরিচালক সুজিত কুমার চন্দন,মানিউর রহমান,ব্যাংকার ও বিশিষ্ট সমাজসেবক, মইনুল হাসান হেলাল প্রধান শিক্ষক(চারাবাগ গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজ),অনিক আহমেদ ইমন প্রধান শিক্ষক
নেওয়াজ আলী আইডিয়াল স্কুল এন্ড কলেজ মোঃমাসুদ রানা
প্রধান শিক্ষক মিন্নত আলী হাই স্কুল,বি এম শাহিন বিশিষ্ট সমাজ সেবক,মোঃসুমন আলীসহকারী শিক্ষক ইংরেজি
কোন্ডা উচ্চ বিদ্যালয়,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় ইউপি সদস্য মো. আরিফ হোসেন।
এই ফুটবল একাডেমির স্বত্বাধিকারী মো. সেলিম আহমেদ বলেন,হারিয়ে যাওয়া ফুটবলের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই মূলত আমার এই উদ্যোগ। ফুটবল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আমি ছোটবেলা থেকেই একজন ফুটবল প্রেমী মানুষ। নিজেও একসময় নিয়মিত ফুটবল খেলতাম। সেই ভালোবাসার জায়গা থেকেই আজকের এই একাডেমি। আমরা আমাদের এই একাডেমিতে শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধারও ব্যবস্থা রয়েছে যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়রাও এখানে খেলা শিখতে পারে। ফুটবলের উন্নয়নের যার যার অবস্থান থেকে এগিয়ে এসে বেশি বেশি ফুটবল একাডেমির প্রয়োজন। এখান থেকেই বাংলাদেশে বড় বড় খেলোয়াড়ের জন্ম হবে। ফুটবলের উন্নয়নের জন্য আমার পক্ষ থেকে সার্বিক ভাবে সহযোগিতা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :