1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন আত্রাই সংখ্যালঘুদের টার্গেট করে বিএনপি নেতাদের চাঁদাবাজি সাভারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কর্মপরিকল্পনা ‘মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম – এর বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত। আত্রাই পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা শেষ যাত্রার সঙ্গী সাদেক ফকির আর নেই, শোকে স্তব্ধ কলমা আত্রাই নদীর পানি বৃদ্ধি, কালিকাপুরের আটগ্রামে ভাঙনের শঙ্কা: ঝুঁকিতে ৬৫০০ বিঘা ধানক্ষেত আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর

বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

রাউফুর রহমান পরাগ : নিবাচর্ন কমিশন কতৃর্ক সদ্য ঘোষিত আসন পূর্ণ বিন্যাসে সাভারের বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা -২ কেরানীগঞ্জ আসনে অন্তর্ভুক্তি এর বিরুদ্ধে এবং ঢাকা – ১৯ আসনে এই ইউনিয়ন দুটি বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। 

সকালে সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসুচী পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় হাতে হাত ধরে কয়েক হাজার এলাকাবাসী অংশ গ্রহণ করেন। 

এসময় মানববন্ধনে উপস্থিত ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, আমরা বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা -১৯ আসনের সাথে থাকতে চাই। আমরা ঢাকা -২ আসনে যেতে চাইনা। আমাদেরকে ঢাকা -২ আসনে অন্তভুক্তি করলে আমাদের দুর্ভোগ বাড়বে। তাই আমরা সারা জীবন ঢাকা -১৯ আসনে ছিলাম ও ভবিষৎেও থাকতে চাই।

এসময় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ঢাকা -১৯ আসনে না রাখলে আমরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করবো। তাই বর্তমান সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমাদের দাবি আমরা ঢাকা -১৯ আসনে থাকতে চাই।

সাভারের বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়ন ঢাকা -২ আসনে অন্তর্ভুক্ত করলে প্রায় ছয় লাখের বেশী জনগণের জনদুর্ভোগ বাড়বে। এছাড়াও এলাকাবাসী বলেন দ্রুত এর সমাধান করা না হলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :