1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নাশকতা মামলায় শ্রমিকলীগের সভাপতি বিপ্লব গ্রেফতার আত্রাই প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবক আটক,চেয়ারম্যানের বিরুদ্ধে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সন্তানদের সব জমিজমা লিখে দিয়েও বাড়িতে ঠাঁই হলো না বৃদ্ধা মায়ের! ন্যায়বিচারের আশায় থানায় আসলেন অসহায় মা উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার অভিযোগ: আহত সাংবাদিক, হাইকোর্টে রিট আশুলিয়ায় জিয়ার শাহাদাতবার্ষিকী পালন রক্তের সংকটে ভরসা ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’, হাজারো মানুষের জীবন রক্ষায় তরুণদের উদ্যোগ আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বিএনপির শোভাযাত্রা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

সাভার (ঢাকা) প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানিয়ে সাভারে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে সাভার থানা বিএনপি। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে সাভারের কলমা এলাকা থেকে শুরু হওয়া এ আনন্দ শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় সাভার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে।

সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে এতে অংশ নেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার থানা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,সাভার থানা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাভার থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহিন,সাভার থানা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও সাভার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন,সাভার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম মোল্লা, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শির আলী, সাভার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ইউছুফ,বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিন,সাভার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক
মোঃ বিল্লাল হোসেন,সাভার সদর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুল বারেক,ঢাকা জেলা (উত্তর) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার,সাভার থানা সেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ঝলক,
সাভার থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সমুন মজুমদার সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আনন্দ শোভাযাত্রায় বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা কর্মী ছাড়াও সর্বস্তরের জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সাথে ছিল বাঙালির লোকজ ঐতিহ্যের মনোমুগ্ধকর বহিঃপ্রকাশ—ঢাক-ঢোল, একতারা, আর কণ্ঠে বাংলার লোকগান। নেচে গেয়ে, রঙ ছড়িয়ে উদযাপন করে পহেলা বৈশাখের উচ্ছ্বাস।

এছাড়াও বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা হয়েছে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকা থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম এর আয়োজনে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। এ সময় তারা রংবেরঙের পোশাক পরে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাসের সাথে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

সংক্ষিপ্ত বক্তব্যে সাভারের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন,আপনারা সবাই জানেন একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমরা বিশেষ একটি পরিস্থিতির মধ্য দিয়ে। নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে ফ্যাসিস্ট মুক্ত পয়লা বৈশাখ উদযাপন করতে পেরে খুবই আনন্দিত। ২৪’র ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবারো স্বপ্ন জাগ্রত হয়েছে। বাংলা নববর্ষে আমাদের প্রত্যাশা এবং প্রার্থনা হোক বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ গড়া। গোটা বাংলাদেশ আমাদের একটি পরিবার। আমরা দল মত নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। সেজন্য প্রয়োজন আমার আপনার; সকলের আন্তরিক সহযোগিতা এবং সদিচ্ছা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :