1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির সাম্রাজ্য ফাঁস; সিন্ডিকেট, ঘুষ আর জাল দলিল—সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগের ঝড় আত্রাইয়ে হত্যা মামলার বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি: জামিন বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি রাণীনগর ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় র‍্যাবের জালে বন্দি আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার বর্ণাঢ্য র‍্যালি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর অদূরে সাভার আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র‍্যালির। সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা-কর্মীরা দলে দলে মিছিলসহকারে র‍্যালিতে যোগ দিতে আসেন।

পাকিজা থেকে শুরু হয়ে উলাইল পর্যন্ত দীর্ঘ এই র‍্যালিতে নেতৃত্ব দেন বিএনপির সংগঠক ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু। তার নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতি পুরো এলাকা উৎসবমুখর করে তোলে। র‍্যালি চলাকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও ব্যানার-পোস্টার হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ।

নেতা-কর্মীরা বলেন, বিএনপি সবসময় দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা নতুন করে সেই অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু তার বক্তব্যে বলেন, “বিএনপি এই দেশের মানুষের ভালোবাসায় গড়া একটি দল। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ। নেতাকর্মীদের এই বিপুল সমাগম প্রমাণ করে, জনগণ আবারো বিএনপির পাশে দাঁড়াতে প্রস্তুত।”

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং জনগণের স্বার্থ রক্ষায় আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বর্ণাঢ্য র‍্যালিকে কেন্দ্র করে পুরো আশুলিয়া এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় সাধারণ মানুষজনও র‍্যালি উপভোগ করতে দাঁড়িয়ে পড়েন রাস্তার দুই পাশে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :