1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

বিপিএটিসি কর্মচারী ক্লাবের নতুন সভাপতি সিদ্দিক সেক্রেটারি জাকির

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-এর কর্মচারী ক্লাবের ২০২৩-২০২৫ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ আগস্ট) দ্বি-বার্ষিক এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় টানা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবু বকর সিদ্দিক ও প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জাকির হোসেন।

নির্বাচিতদের বাকিরা হলেন সহ-সভাপতি পদে মো. আসলাম উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে মো. জিল্লুর রহমান, অর্থ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক পদে জাহানারা বেগম, ক্রীড়া সম্পাদক পদে মো. মনসুর আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে মো. রুহুল আমীন ফরিদ, প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক পদে মো. এনামুল হক।

এছাড়া মো. জামাল উদ্দিন, মো. রুহুল আমীন, মো. মোহসীন আলী, মো. জাফর আলী, মো. আব্দুল বারেক ও মো. জসিম উদ্দিন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রের উপ-পরিচালক (এসটিএন্ডটিওটি) মো. মাসুদ আহমেদ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :