1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য

ভাকুর্তায় তুচ্ছ ঘটনায় রক্তাক্ত হামলা; প্রতিবাদ করায় বিএপি নেতা কিতাব আলীর নেতৃত্বে দলিল লেখককে পিটিয়ে জখম, এলাকায় আতঙ্ক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
ছবিতে হামলাকারী কিতাব আলী এবং আহত গফুর

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক দলিল লেখক। ভাতিজাদের রক্ষা করতে গিয়ে হামলাকারীদের নির্মম নির্যাতনের শিকার হন তিনি। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী মো. আঃ গফুর (৪৩) জানান, গত ৪ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় তার ভাতিজা পারভেজ (২১) ও হৃদয় (২০)-এর ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি প্রতিবাদ করলে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, ভাকুর্তা ইউনিয়ন বিএনপি নেতা কিতাব আলী, রিফাত, কাইয়ুম, সজিব, সৈকত ও সাব্বিরসহ ১০-১২ জনের একটি দল লোহার রড ও হকিস্টিক নিয়ে গফুরের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা এলোপাতাড়ি আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত ও অত্যন্ত নৃশংস। ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে কেউ সাহস করে এগিয়ে আসতে পারেননি।
পরে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় গফুরকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে দুর্বল ও মানসিকভাবে ভেঙে পড়েছেন।
এ ঘটনায় ৫ এপ্রিল সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযোগে তিনি জানান, অভিযুক্তরা একই এলাকার হওয়ায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে ভাকুর্তা ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ফরহাদ আলি বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :