1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘিরে গুরুতর অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্য আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ নিজ দলের নেতাদের হিংসা ও কোন্দলে দল ছাড়ছেন ত্যাগী কর্মীরা: রিফাত হাসান ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান নাজিমুদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে আবেদন আত্রাইয়ে ‘ধরাছোঁয়ার বাইরে’ আ.লীগ নেতা নাজিমুদ্দিন! ছাত্রদল নেতার বিরুদ্ধে দিলেন মামলা ভাকুর্তায় জমি নিয়ে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি বাবু-সম্পাদক হিমেল

ভালোবাসা দিবসে ‘এক কেজি ভালোবাসা’ বিতর্ক—কাশিমপুর থানার ওসি ক্লোজড, এলাকায় তোলপাড়

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: গাজীপুর জেলার কাশিমপুর মেট্রো থানায় বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এক অদ্ভুত ও বিতর্কিত ঘটনার সৃষ্টি হয়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। থানায় সেবা নিতে আসা ভুক্তভোগী মোছাঃ মিথিলা আক্তার নামের এক নারীর কাছে ‘এক কেজি ভালোবাসা’ চাওয়ার অভিযোগে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদকে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিথিলা নামের ওই নারীর সঙ্গে ওসির ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। সেই সম্পর্কের সুযোগ নিয়ে মিথিলা তার প্রেমিক, মোটরসাইকেল মেকানিক আদিব (২৫)-এর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন বলে দাবি উঠেছে।

অভিযোগ অনুযায়ী, মিথিলা ওসির প্রভাব ব্যবহার করে আদিবকে আটক করিয়ে থানায় নিয়ে আসেন। পরে তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয় এবং দ্রুত তাকে আদালতে প্রেরণ করা হয়।

এদিকে, এলাকাবাসীর দাবি, মিথিলার প্রেমে অন্ধ হয়ে ওসি মোল্লা খালিদ নিজেই আদিবকে তার কর্মস্থল মোটরসাইকেল গ্যারেজ থেকে আটক করে থানায় নিয়ে যান। পরবর্তীতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলাটির সত্যতা ও উদ্দেশ্য নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে ক্ষমতার অপব্যবহার ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের অপচেষ্টা হিসেবে দেখছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে, এমন ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মত দিয়েছেন সচেতন মহল। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :