1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘিরে গুরুতর অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্য আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ নিজ দলের নেতাদের হিংসা ও কোন্দলে দল ছাড়ছেন ত্যাগী কর্মীরা: রিফাত হাসান ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান নাজিমুদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে আবেদন আত্রাইয়ে ‘ধরাছোঁয়ার বাইরে’ আ.লীগ নেতা নাজিমুদ্দিন! ছাত্রদল নেতার বিরুদ্ধে দিলেন মামলা ভাকুর্তায় জমি নিয়ে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি বাবু-সম্পাদক হিমেল

ভুয়া MBBS ডাঃ ও আওয়ামী নেতা হামিদুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁ- ০৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের বোন জামাই ও ২ নম্বর ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলোচিত ভুয়া এমবিবিএস ডাক্তার হামিদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয় সূত্র জানায়, হামিদুল দীর্ঘদিন ধরে নিজেকে বৈধ চিকিৎসক পরিচয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছেন। অথচ তিনি কখনোই কোনো মেডিকেল কলেজে পড়াশোনা করেননি। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) তার রেজিস্ট্রেশন বাতিল ঘোষণা করে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

বিএমডিসির নির্দেশনা অনুযায়ী তাকে যেকোনো চিকিৎসা কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হলেও তিনি সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে এখনো বীরদর্পে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এছাড়া তার বিরুদ্ধে রয়েছে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলা, আলোচিত রাজ্জাক হত্যা মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ। এসব মামলায় তিনি জেলও খেটেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কারণে হামিদুল দীর্ঘদিন ধরেই আইনের চোখ ফাঁকি দিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এতে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সচেতন মহল জানান, “একজন ভুয়া ডাক্তার এতগুলো অপরাধের পরও প্রকাশ্যে চিকিৎসা দিচ্ছেন—এটি প্রশাসনের ব্যর্থতা। দ্রুত তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :