1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি

মনিয়ারী ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এস এম ফারুক বখতের প্রচারণা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এস এম ফারুক বখত তাঁর উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবামূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রচারণা চালাচ্ছেন। প্রচারণামূলক পোস্টারে তাঁকে মনিয়ারী ইউনিয়নের “উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক” এবং “জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক” হিসেবে উল্লেখ করা হয়েছে।

পোস্টারে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা, পরিশ্রম ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে তিনি মনিয়ারী ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাকা রাস্তা, কালভার্ট ও ড্রেন নির্মাণ, খাল খনন এবং বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া শিক্ষা খাতের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা প্রদান, ইউনিয়ন পরিষদের সেবাকে আরও সহজলভ্য, স্বচ্ছ ও জনবান্ধব করার উদ্যোগ এবং পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি পরিচালনার বিষয়ও প্রচারণাপত্রে উল্লেখ করা হয়েছে।

প্রচারণাপত্রে এস এম ফারুক বখতের একটি বক্তব্যও স্থান পেয়েছে। সেখানে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, জনগণকে সঙ্গে নিয়ে জনগণের জন্য কাজ করাই হচ্ছে একজন জনপ্রতিনিধির প্রকৃত দায়িত্ব।” তাঁর এই বক্তব্যের মাধ্যমে জনসম্পৃক্ত উন্নয়ন এবং সেবামূলক নেতৃত্বের অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে এস এম ফারুক বখত মনিয়ারী ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। একই সঙ্গে তিনি একটি আধুনিক, সমৃদ্ধ, উন্নত ও সেবামুখী মনিয়ারী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :