1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন আত্রাই সংখ্যালঘুদের টার্গেট করে বিএনপি নেতাদের চাঁদাবাজি সাভারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কর্মপরিকল্পনা ‘মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম – এর বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত। আত্রাই পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা শেষ যাত্রার সঙ্গী সাদেক ফকির আর নেই, শোকে স্তব্ধ কলমা আত্রাই নদীর পানি বৃদ্ধি, কালিকাপুরের আটগ্রামে ভাঙনের শঙ্কা: ঝুঁকিতে ৬৫০০ বিঘা ধানক্ষেত আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর

যুব উন্নয়ন অধিদপ্তর কম্পিউটার প্রশিক্ষণার্থীদের নবীনবরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

সাভার প্রতিনিধি : যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা জেলাধীন “কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন”কোর্সের প্রশিক্ষণার্থীদের নবীনবরণ ও সনদপত্র বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সাভার শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট কেন্দ্রে অবস্থিত বিশেষ অধিবেশন কক্ষে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের ৫০তম ব্যাচের বিদায়ী ও ৫১তম ব্যাচের নবীন প্রশিক্ষণার্থীরা এ আয়োজন করেন।

এসময় অত্র কেন্দ্রের প্রশিক্ষক কম্পিউটার ও কোর্স কো-অর্ডিনেটর সুকুমার চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর মো. আবুল কাসেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল মজিদ সহকারী প্রশিক্ষক কম্পিউটার যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা জেলা।

৬মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের
৫০তম ব্যাচের ৯৮ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। মেধা তালিকায় স্থান পাওয়ায় প্রথম মো. রবিউল আউয়াল, দ্বিতীয় মো. মিজানুর রহমান ও তৃতীয় মিথিলা রাণী শিলাকে বিশেষ পুরস্কার দেয়া হয়।

৫০তম ব্যাচের বিদায়ী প্রশিক্ষণার্থী মো. শামীম রেজা বলেন, আমি প্রশিক্ষণ গ্রহণ করে সন্তুষ্ট। তবে যুব উন্নয়ন অধিদপ্তরের আবাসিক ও অনাবাসিক সকল কোর্সে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা দেয়া হয়। কিন্তু আমাদের কম্পিউটার বেসিক ও আইসিটি এপ্লিকেশন কোর্সে কোনো ধরনের প্রশিক্ষণ ভাতা দেয়া হয় না। প্রশিক্ষণ ভাতা দেয়া হলে যুবরা উপকৃত হবে। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

ঢাকা জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক কম্পিউটার ও কোর্স কো-অর্ডিনেটর সুকুমার চন্দ্র শীল বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ৬৪টি জেলার ৭৬টি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে ঢাকা জেলাধীন সাভার শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট কেন্দ্রে অবস্থিত ৬মাস মেয়াদি কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন কোর্সে কম্পিউটার তাত্ত্বিক, ব্যবহারিক যুব কার্যক্রম ফ্রিলান্সিং ও গ্রাফিক্স ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। অত্র কেন্দ্রে যুবরা প্রশিক্ষণ গ্রহণ করে সন্তুুষ প্রকাশ করেন। এবং যুবরা এ প্রশিক্ষণ পেয়ে নিজে উদ্যোক্তা হয়ে দেশ ও বিদেশে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :