1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলার দলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

অনলাইন ডেস্ক : শুক্রবার ২৯/৪/২০২২ তারিখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা জেলা ইউনিটের যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দলের যুব সদস্যদের নিজ উদ্যেগে ১৫০ টি অসহায় গরীব পরিবার এর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। রেডক্রিসেন্ট সদস্যদের এমন মহৎ উদ্যোগকে আরো বেশি উৎসাহিত করতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতি মন্ত্রী ডাঃ এনামুর এনাম এমপি । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজিব, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সায়েমুল হুদা ও সাভার থানার ওসি (অপারেশন ও কমিউনিটি পুলিশ )মার্কারিউয়াস দাস।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা জেলা রেড ক্রিসেন্ট এর যুব প্রধান শান্ত হোসেন রাব্বি ও সাভার উপজেলা দলনেতা লিজা আক্তার,উপদলনেতা ২ আশরাফুজ্জামান ইমন,
উপবিভাগীয় নেতা সেবা ও স্বাস্থ্য-আফরিন জাহান আফিফা,উপ বিভাগীয় নেতা বন্ধুত্ব খাদিজা আক্তার অরিন,বিভাগীয় নেতা বন্ধুত্ব শাহীন,যুব সদস্য – অর্পণ,মোমিনুল, সোলাইমান, ইফতি, সূচনাসহ অর্ধশতাধিক সেচ্ছাসেবী।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের এমন মহৎ উদ্যোগে নির্বাসিত মানবতা আর মানবিকতা ফিরে এসেছে বলেও মন্তব্য উপস্থিত ঈদ উপহার সামগ্রী গ্রহীতাদের।

সাধারণ এসব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে উচ্ছ্বসিত রেডক্রিসেন্ট নেতৃবৃন্দ।
এমন কর্মকান্ডের মাধ্যমে নিজেদের সামাজিক ও মানবিক দায়িত্ব কিছুটা হলেও পালন করতে পেরেছে বলে মন্তব্য রেড ক্রিসেন্ট নেতৃবৃন্দ ও সদস্যদের। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :