1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

যুব সমাজকে মাদকের সংস্পর্শ থেকে দুরে থাকতে হবে – মোঃ খোরশেদ আলম

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

রাউফুর রহমান পরাগ : ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, সাভারকে একটি মানবিক সুন্দর সাভার হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে যুব সমাজকে মাদকের সংস্পর্শ থেকে দুরে থাকতে হবে।

শুক্রবার( ২৯ আগস্ট) বিকেলে সাভারের নামা গেন্ডা এলাকায় আন-নূর যুব মানবিক সংগঠন প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

যুব সমাজের উদ্দেশ্যে এসময় লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, তোমাদের বন্ধু-বান্ধব কেউ যদি মাদকাসক্ত হয় তাহলে তার কাছ থেকে নিজেকে দুরে সরিয়ে রাখতে হবে।

 

সাভারবাসির উদ্দেশ্যে তিনি বলেন, এই সাভার আপনার আমার সবার। তাই সাভারকে সুন্দর একটি পরিচ্ছন্ন সুপরিকল্পিত সাভার গড়ে তুলতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা সবাই মিলে খেলাধুলা, শিক্ষা,পারস্পারিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ সামাজিক কর্মকান্ড সবকিছু মিলিয়ে একটি সুন্দর সাভার গড়তে চাই। এই সাভারের প্রতিটি নাগরিক ছিনতাই মুক্ত,সন্ত্রাস মুক্ত,চাঁদাবাজ মুক্ত ও মাদক মুক্ত সুন্দর বসবাসযোগ্য একটি সাভার চায়। এমন একটি সাভার গড়ার জন্য আপনাদের যাকে মনে ধরে, যাকে দিয়ে সম্ভব আপনারা তার পিছনেই থাকবেন। আমি যে সামাজিক কাজ গুলো করি বা যে কাজ গুলো করে যাচ্ছি আমার কাজ দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের সমর্থন চাই। আমি সাভারের মানুষের মন জয় করেই সাভারের মানুষের সেবক হতে চাই ইনশাআল্লাহ।

 

এসময় অন্যান্যের মধ্যে সাভার পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও পৌর বিএনপির খান মজলিশ বাবুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি লায়ন মোঃ খোরশেদ আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :