1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

রাণীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল ইসলাম।

তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতির অংশ। রাণীনগরে বহুদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ বজায় রয়েছে। এ ঐতিহ্য অটুট রেখে সবাইকে মিলেমিশে উৎসব উদযাপন করতে হবে। পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তার ব্যাপারে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।”

সভায় আরও বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সামাজিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। সকলে মিলে উৎসবমুখর পরিবেশে যেন পূজা সম্পন্ন হয়, সে ব্যাপারে সর্বস্তরের জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :