1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

শহীদ ওসমান হাদীর হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্রাই ছাত্র-জনতার অগ্নিগর্ভ বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদীর নৃশংস হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবং ভারতীয় আগ্রাসন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে আত্রাইয়ে সাধারণ ছাত্র-জনতা আজ অগ্নিগর্ভ বিক্ষোভ মিছিল করেছে।

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সমাবেশে রূপ নেয়। এ সময় প্রতিবাদকারীরা বজ্রকণ্ঠে স্লোগান দেন— “হাদীর খুনির বিচার চাই,” “আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও,” “সন্ত্রাসবাদের মদদ বন্ধ কর,”—যা পুরো এলাকায় প্রতিবাদের তাপ ছড়িয়ে দেয়।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দ্রুত বিচার না হলে অপরাধীরা আরও বেপরোয়া হবে এবং দেশ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হবে। তারা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ভারতীয় আগ্রাসন ও সীমান্তে চলমান সন্ত্রাসী তৎপরতা দেশের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি আরও জোরদার করা হবে। আত্রাইয়ের সাধারণ ছাত্র-জনতা স্পষ্ট করে দিয়েছে—ন্যায়বিচার ও সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপস নয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :