1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আবাদপুকুর হাটে যানজট নিরসনে ইউএনও’র উদ্যোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বস্তি ফিরল জনজীবনে আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

শ্রেষ্ঠ এসআই হলেন আশুলিয়া থানার আবজালুল হক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

সাভার (ঢাকা)প্রতিনিধি,

ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন আশুলিয়া থানার এসআই শেখ আবজালুল হক। মামলার তথ্য উদ্ঘাটনে অনবদ্য অবদান রাখায় তাকে এই পদে ভূষিত করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ঘোষণা দিয়ে তাকে পুরস্কার ও সনদপত্র এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম বার।

সোমবার (১০ জুন) ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।
জানা যায়, সামগ্রিক কর্ম তৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে বিভাগীয় পুলিশ।

এ বিষয়ে এস আই শেখ আবজালুল হক বলেন, এ গৌরব শুধু তার একার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। অক্লান্ত পরিশ্রমের কারণে এই গৌরব অর্জন হয়েছে। এ পুরষ্কার আমি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করি। তার এ অভূতপূর্ব সাফল্যে  আশুলিয়া থানা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :