1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ মে, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ বেলী ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে জাতীয় দৈনিক নতুন দিগন্ত-এ সংবাদ প্রকাশের পর অবশেষে সংস্কার কাজ শুরু করেছে রোডস অ্যান্ড হাইওয়ে (সওজ) কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে ব্রিজটির বেহাল অবস্থার কারণে স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছিল।

জানা যায়, দৈনিক নতুন দিগন্তে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (সাবেক) শেখ মো. আলাউল ইসলাম। তিনি ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা ও জনদুর্ভোগের বিষয়টি নওগাঁ রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষের কাছে তুলে ধরে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার (০২ মে) থেকে ব্রিজটির সংস্কার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, আত্রাই উপজেলার এই বেলী ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ এই ব্রিজ ব্যবহার করে চলাচল করেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি বিকল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত। এতে অনেকেই আহত হয়েছেন, কেউ কেউ স্থায়ীভাবে শারীরিক ক্ষতিরও শিকার হয়েছেন।

সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম, রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সচেতন মহলের দাবি, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ এভাবেই অব্যাহত থাকা উচিত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :