1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:সরকারি দায়িত্ব পালনের নির্ধারিত সময় চলাকালে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগ উঠেছে নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে মো. হাবিবুর রহমানকে তার ব্যক্তিগত চেম্বারে রোগীদের সেবা দিতে দেখা যায়। ওই সময় সরকারি অফিস চলমান থাকলেও তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব পালন না করে ব্যক্তিগত চেম্বারে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, চেম্বারে ওই সময় একাধিক রোগী তার কাছে চিকিৎসাসেবা নিতে আসেন। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে- সরকারি দায়িত্ব পালনের সময় একজন সরকারি স্বাস্থ্যকর্মী কীভাবে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন এবং এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নিয়েছেন কি না।

এছাড়া স্বাস্থ্য সহকারী হিসেবে মো. হাবিবুর রহমানের ব্যক্তিগতভাবে চেম্বার খুলে রোগী দেখার আইনগত ও পেশাগত বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তার প্রয়োজনীয় চিকিৎসা-যোগ্যতা, পেশাগত নিবন্ধন এবং রোগী দেখার অনুমোদন রয়েছে কি না তা যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি অফিস সময়ে যদি একজন সরকারি কর্মচারী নিজের চেম্বারে রোগী দেখেন, তাহলে তিনি সরকারি দায়িত্ব পালন করছেন কখন? সাধারণ মানুষ সরকারি সেবা নিতে এসে কর্মকর্তাকে না পেলে এর দায় কে নেবে?”

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “স্বাস্থ্য সহকারী হিসেবে তার দায়িত্ব কী, সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিষ্কার করা উচিত। তিনি যদি চিকিৎসক হিসেবে রোগী দেখেন, তাহলে তার চিকিৎসা-যোগ্যতা ও নিবন্ধনও যাচাই করা প্রয়োজন। সরকারি চাকরির সুযোগ নিয়ে কেউ যেন ব্যক্তিগত ব্যবসা করতে না পারেন।”

এদিকে বিষয়টি নিয়ে মো. হাবিবুর রহমানের কাছে জানতে চাওয়া হলে, অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার কারণ এবং স্বাস্থ্য সহকারী হিসেবে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার বৈধতা সম্পর্কে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

স্থানীয়দের প্রশ্ন, সরকারি দায়িত্বের সময় ব্যক্তিগত চেম্বারে অবস্থান করা হলে এটি কর্মবিধির লঙ্ঘন কি না, তিনি চেম্বারে কী ধরনের চিকিৎসাসেবা দেন, তার চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় যোগ্যতা ও নিবন্ধন রয়েছে কি না এবং এ বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদন আছে কি না।

এ বিষয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে অফিস সময়ে সরকারি দায়িত্বে অনুপস্থিত থেকে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগ সত্য হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে।

বিষয়টি নিয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল আলম বলেন, “সরকারি অফিস সময় চলাকালে কোনো কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে পারবেন না। আর হাবিবুর রহমান একজন স্বাস্থ্য সহকারী। তার ব্যক্তিগতভাবে চিকিৎসা বা প্র্যাকটিস করার কোনো আইনগত অধিকার নেই। বিষয়টি নিয়ে প্রকাশিত সংবাদটি আমাদের নজরে আসার পর জেলা সিভিল সার্জনকে অবগত করা হয়েছে। পরবর্তীতে হাবিবুর রহমানকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :