1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির সাম্রাজ্য ফাঁস; সিন্ডিকেট, ঘুষ আর জাল দলিল—সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগের ঝড় আত্রাইয়ে হত্যা মামলার বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি: জামিন বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি রাণীনগর ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় র‍্যাবের জালে বন্দি আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব

সর্ষের মধ্যে ভূত—হেমায়েতপুরে রাজনৈতিক অস্থিরতার ছায়ায় নতুন অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:সাভার উপজেলার হেমায়েতপুর এখন রাজনৈতিক নেপথ্য কারসাজির নতুন নাট্যমঞ্চ। এলাকায় কান পাতলেই ভেসে আসে এক চাঞ্চল্যকর অভিযোগ—জ্বালাও–পোড়াও ও নাশকতার অর্থের জোগানদাতা নাকি আওয়ামী লীগ নেতা পরিচিত বদরুল, আর তার আশ্রয়দাতা যুবদল নেতা শাওন সরকার।

স্থানীয় সূত্রের দাবি, ০৫ আগস্টের পর হেমায়েতপুরে বেশ কয়েকটি গাড়ি পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে যে অরাজকতা ছড়ায়, তার পিছনে নাকি ছিল “এক অদৃশ্য অর্থস্রোত”—আর সেই অদৃশ্য স্রোতের নাম হিসেবে উঠে আসছে বদরুলের নাম। অভিযোগ রয়েছে, সাভারের লকডাউন চলাকালে যে কয়েকটি গাড়ি পুড়েছিল, তার অর্থায়নও নাকি এসেছে তার হাত থেকেই।

রাজনৈতিক মহলে আরও দাবি—বদরুলের বিরুদ্ধে নাকি অতীতেও একাধিক হত্যা মামলা রয়েছে। যদিও এসব অভিযোগের কোনো সরকারি নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি; তদন্তের আগেই অভিযোগের পাহাড় জমে উঠছে।

এদিকে, যুবদল নেতা শাওন সরকারের আশ্রয় ও সখ্যতা নিয়েও স্থানীয়দের মধ্যে গুঞ্জন তীব্র। দু’দলের দুই নেতার এ রহস্যময় ঘনিষ্ঠতায় নতুন করে প্রশ্ন উঠছে—সত্যিই কি সর্ষের মধ্যে ভূত ছিল? নাকি ভিন্ন শক্তি ছায়া থেকে আগুন জ্বালিয়েছে?

আইনশৃঙ্খলা বাহিনী অভিযোগগুলো খতিয়ে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে রাজনৈতিক মাঠে অভিযোগ–প্রতিঅভিযোগের আগুন আরও দাউ দাউ করছে—আর সেই আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছে সাভারজুড়ে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :