1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার

সাবেক দুর্যোগ ব্যববস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা.এনামুর রহমান গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে রাজধানীর ভাটারা (বসুন্ধরা) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, এনামুর রহমানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। বিগত আওয়ামী লীগ সরকার পতনের সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও এনামুর রহমান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনে অনেকে আহত ও নিহত হন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এসব ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যা চেষ্টার মামলা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :