1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার

সাভারের কলমায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

হুমায়ুন কবির :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ অক্টোবর, সোমবার) বিকেলে সাভারের ১নং কলমা এলাকায় এ কর্মসূচি পালন করেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বাধীন স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সাভার থানা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা এলাকাবাসীর হাতে হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপির ৩১ দফার তাৎপর্য সম্পর্কে জনগণকে অবহিত করেন।

লিফলেট বিতরণকালে হাজী মোঃ শহিদুল ইসলাম বলেন, “দেশে আজ গণতন্ত্র ও জনগণের অধিকার হরণ করা হয়েছে। রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। আমাদের ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য হলো—এই ভঙ্গুর রাষ্ট্র কাঠামো সংস্কার করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”
তিনি আরও বলেন, “যুব সমাজ আজ বেকারত্ব, দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে দেশের তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে, বিচার বিভাগ ও প্রশাসনে স্বচ্ছতা ফিরিয়ে আনা হবে।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, বিএনপির ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়—এটি জনগণের মুক্তির রূপরেখা। তারা বলেন, আগামী দিনে বিএনপির আন্দোলনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :