1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ প্রধানমন্ত্রীর সফরের পর খুলে দেওয়া হলো মালোশিয়ার শ্রমবাজার মানবতার অনন্য দৃষ্টান্ত: প্রবাসী সিরাজের উদ্যোগে আত্রাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি ঢাকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আতঙ্কের মাঝেই প্রতিবাদী মিছিল,আহত অন্তত-০৩

সাভারের পূজামণ্ডপে বিএনপি নেতা রাশেদের আর্থিক সহায়তা ও নিরাপত্তা তদারকি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সাভারের পূজামণ্ডপে বিএনপি নেতা রাশেদের আর্থিক সহায়তা ও নিরাপত্তা তদারকি

সাভার প্রতিনিধি:
ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদের নেতৃত্বে আশুলিয়ার ধামসোনা ও সাভারের বিরুলিয়াসহ বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মহা নবমীতে পূজামণ্ডপে উপস্থিত ভক্তদের নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে অর্থনৈতিক সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন রাশেদুল আহসান রাশেদ।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব আমাদের ঐতিহ্যের অংশ, এটি কেবল হিন্দু সম্প্রদায়ের নয়—আমাদের সবার উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার—এই মন্ত্রে আমরা বিশ্বাস করি। আমরা চাই সবাই আনন্দ, শান্তি ও সম্প্রীতির পরিবেশে পূজা উদযাপন করুন। এখানে কোনো ভয়-ভীতি বা শঙ্কার জায়গা নেই। বিএনপি সর্বদা জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।”
তিনি আরও বলেন, “পূজামণ্ডপে আগত ভক্ত-দর্শনার্থীরা যেন নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, এজন্য আমরা নিজেরাও মাঠে আছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করছি। কেউ যদি এ উৎসবে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির দেশ—এখানে সব ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আমরা চাই, সেই সম্প্রীতির ধারা আগামীতেও অব্যাহত থাকুক। পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক অনন্য সাংস্কৃতিক উৎসব। তাই আসুন, আমরা সবাই মিলে এ উৎসবকে সফল ও শান্তিপূর্ণ করে তুলি।

এসময় উপস্থিত ছিলেন—ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসিবুর রহমান খান, সাভার পৌর বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন খান, সাভার পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোবহান মিয়া, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইমদাদুল হক বাবু, ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার এবং জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মো. শাহরিয়ার ইসলাম ড্রিম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :