1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় জিয়ার শাহাদাতবার্ষিকী পালন রক্তের সংকটে ভরসা ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’, হাজারো মানুষের জীবন রক্ষায় তরুণদের উদ্যোগ আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা

সাভারে আদালতের নির্দেশে ইটভাটা গুড়িয়ে দিলেন এসিল্যান্ড জহিরুল আলম

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

সাভার প্রতিনিধি :
সাভারে অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনার দায়ে ঢাকা ব্রিক্স নামে একটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। আগামী দিনেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩ মার্চ) দুপুরে
মহামান্য হাইকোর্ট, জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা, ও ইউ এন ও সাভারের নির্দেশনাক্রমে সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যমলাপুরে অবস্থিত ঢাকা ব্রিক্স গুড়িয়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।
অভিযান থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি জহিরুল আলম জানান, প্রয়োজনীয় ছাড়পত্র ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না নিয়ে ইটভাটা পরিচালনা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে ঢাকা ব্রিক্স নামে একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তারা প্রয়োজনীয় কাজগপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটাটি গুড়িয়ে দেয়া হয় এবং যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, পর্যায়ক্রমে সাভারের সব অবৈধ ইটভাটায় তাদের অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :