1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

সাভারে এনসিপি নেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ—মেলার নাম করে লাখো টাকা হাতিয়ে, উল্টো হুমকি!

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

মো. শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: ঢাকার সাভার এলাকায় মেলার আয়োজনের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি ভঙ্গ করে উল্টো ভুক্তভোগীকেই গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

ভুক্তভোগী মোঃ সুলতান মাহমুদ সোহাগ লিখিত অভিযোগে জানান, ২০২৫ সালের নভেম্বর মাসে সাভারের একটি বালুর মাঠে তিনি একটি মেলার আয়োজন করেছিলেন। কিন্তু প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি না থাকায় কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত সেজুতি হোসাইন (৩০)—যিনি নিজেকে ঢাকা জেলা উত্তর আহ্বায়ক, কেন্দ্রীয় সংগঠক ও জাতীয় যুবশক্তি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশ্লিষ্ট বলে পরিচয় দেন—সহ অরিন হোসাইন (৩৫) ও মুন্না (২৪) তাকে আশ্বাস দেন যে তারা প্রশাসনিক অনুমতি এনে পুনরায় মেলার আয়োজন করে দেবেন।

এই মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে ভুক্তভোগী ধাপে ধাপে মোট ২,১৫,০০০ (দুই লক্ষ পনেরো হাজার) টাকা তাদের হাতে তুলে দেন। কিন্তু সময় গড়ালেও অভিযুক্তরা কোনো ধরনের অনুমতি সংগ্রহ করতে পারেনি, বরং প্রতারণার নতুন ফাঁদ পেতে তাকে আবারও অনুমতি ছাড়াই মেলা আয়োজনের জন্য চাপ দিতে থাকে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তদের কথামতো পুনরায় মেলা আয়োজন করলে প্রশাসন আবারও সেটি বন্ধ করে দেয়, ফলে ভুক্তভোগী চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন। এরপর তিনি টাকা ফেরত চাইলে শুরু হয় টালবাহানা, কালক্ষেপণ এবং প্রতারণার নতুন নাটক।

ঘটনার চূড়ান্ত পর্যায়ে, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫টার দিকে ভুক্তভোগী তার পাওনা টাকা ফেরতের জন্য সাভারের ওয়াপদা রোডে অভিযুক্তদের বাসায় গেলে, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রকাশ্যে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়—এমনটাই অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত প্রতারণা চক্রের অংশ, যারা মেলার অনুমতির নামে সাধারণ মানুষকে টার্গেট করে অর্থ হাতিয়ে নিচ্ছে।

এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, অভিযুক্ত সেজুতি হোসাইনের বক্তব্য জানার জন্য একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

প্রশ্ন উঠেছে—কতটা শক্তিশালী হলে একজন ভুক্তভোগীর টাকা আত্মসাৎ করে উল্টো তাকেই হুমকি দেওয়া যায়? প্রশাসনের নাকের ডগায় এ ধরনের প্রতারণা চলতে থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এখন দেখার বিষয়, আইনশৃঙ্খলা বাহিনী কত দ্রুত এ চক্রের মুখোশ উন্মোচন করতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :