1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হামলা, ধান কেটে লুট এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. সারওয়ার হোসেন এ ঘটনায় আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, উপজেলার হাটির ইছাই এলাকার বাসিন্দা মো. সারওয়ার হোসেনের সাথে একই এলাকার কয়েকজনের পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। এ বিরোধের জেরে বিবাদীরা তাকে নানাভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে আসছিল বলে অভিযোগে বলা হয়।

ভুক্তভোগীর দাবি, বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করতে গেলে অভিযুক্তরা তার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৬ আগস্ট ২০২৬ তারিখ বিকেলে তার বাড়িতে গিয়ে তাকে প্রকাশ্যে হুমকি প্রদান করা হয়। পরদিন ১৭ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে ৬-৭ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ তার জমিতে প্রবেশ করে।

এ সময় তারা জোরপূর্বক প্রায় ২৫ মণ পাকা ধান কেটে নিয়ে যায়, যার বাজারমূল্য আনুমানিক ৩৫ হাজার টাকা। ধান লুটের সময় বাধা দিতে গেলে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এতে করে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় কয়েকজনের নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে, যারা বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা যায়। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

এ ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতিতে আজ গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। মামলার ২ নম্বর আসামী মো. আব্দুল আলিমকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশ জানায়, অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনাটির তদন্ত প্রক্রিয়া চলমান।

ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একইসাথে তারা প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করারও জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :