1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাভারে চাঁদার দাবীতে ব্যাবসায়ীকে ঘরে ঢুকে মারধর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারে চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে মো. আব্দুর হামিদ নামে এক ব্যাবসায়ীর ওপর অতর্কিত হামলা চালিয়ে ও বেধড়ক মারধর করে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

গত ৯ ফেব্রুয়ারি বিকেলে সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষিতে গতকাল (১১ ফেব্রুয়ারী) আহতের ছেলে মো. পলাশ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্র সুত্রে জানা যায়, ভুক্তভোগী আব্দুর হামিদ সাভারের ছায়াবীথি এলাকায় বাসিন্দা। বেশ কয়েকদিন ধরে একই এলাকার মো. জানে আলম ভুক্তভোগীর কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিলেন কিন্তু ভুক্তভোগী দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এরই জের ধরে গত ৯ ফেব্রুয়ারী দলবল নিয়ে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তাকে মারধর করে। পরে আহতের ডাক চিৎকারে আশপাশের লোক ছুটে এলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এ ব্যাপারে ভুক্তভোগীর ছেলে মো. পলাশ জানান, আমার বাবা একজন সাধারণ ব্যাবসায়ী অভিযুক্ত জানে আলম এই এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ সে বিভিন্ন সময় আমার বাবার কাছে মোটা অংকের চাঁদা দাবী করে আসছিলো। আমার পিতা সেই টাকা না দেয়ায় তাকে মেরে মারাত্মক ভাবে আহত করে করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাব্বির আহমেদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর ছেলের দায়ের করা অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :