1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

সাভারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কর্মপরিকল্পনা ‘মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম – এর বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত।

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

সাভার প্রতিনিধি :
সাভার ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN)-এর সহযোগিতায় ও সুইজারল্যান্ড এর সহায়তায় ‘সাভার ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (MSP)’-এর ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সাভার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভাটি আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাভার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN)-এর পক্ষ থেকে আলোচনা করেন আজিজুল্লাহ আল মাহমুদ, জাওয়াদ আলম এবং ইসফার আহমেদ আদিত্য। সভায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে এর অভিযোজন প্রক্রিয়াকে আরও বেগবান করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ‘Climate Action at Local Level (CALL)’ প্রকল্পের আওতায় স্থানীয় জনবল ও সম্পদ ব্যবহারের মাধ্যমে কীভাবে পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জলবায়ু সহনশীল পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে স্থানীয় উদ্যোগ জোরদার, কৃষি ও খাদ্য ব্যবস্থায় জলবায়ু সহনশীল পদ্ধতির সম্প্রসারণ, নারীর অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ ও অংশীদারিত্ব শক্তিশালীকরণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে।

এ সময় সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সকল অংশীজনকে একত্রিত করে একটি টেকসই ও পুষ্টি-সংবেদনশীল উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছি, যা সাভার ইউনিয়নকে একটি সহনশীল ও পরিবেশবান্ধব মডেল হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
সভায় আরও উঠে আসে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব। বক্তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পুষ্টি উন্নয়নে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের উদ্ভাবনী চিন্তা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। বিশেষ করে যুবকদের সম্পৃক্ত করে কৃষি, পুষ্টি ও পরিবেশবান্ধব কার্যক্রম সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাভারের মতো শিল্প ও জনবহুল এলাকাগুলো নানা ঝুঁকির সম্মুখীন। এই ঝুঁকি হ্রাসে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ‘মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম’ কাজ করে যাচ্ছে। আগামী এক বছরের জন্য একটি কার্যকর ও টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ করাই ছিল এই সভার মূল লক্ষ্য।
বক্তারা আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে পুষ্টি সংবেদনশীল মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠনের মূল লক্ষ্য হলো জাতীয় পর্যায়ের দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা (NPAN-2) বাস্তবায়নে সহায়তা করা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইউনিয়নভিত্তিক পুষ্টির চাহিদা জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখে নিরূপণ করা হবে এবং তা জাতীয় বার্ষিক পুষ্টি পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার পথ সুগম হবে।
অনুষ্ঠানে সাভার ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ, উন্নয়ন সংস্থার কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই পরিকল্পনার সঠিক বাস্তবায়নের মাধ্যমে সাভার ইউনিয়ন একটি পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনশীল মডেল হিসেবে গড়ে উঠবে। সভা শেষে গৃহীত কর্মপরিকল্পনার আলোকে সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার এবং নিয়মিত অগ্রগতি পর্যালোচনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং মাঠপর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের জন্যও বিভিন্ন সুপারিশ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :